
ফিলিস্তিন ও ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার সবচেয়ে নির্ভরযোগ্য পথ হলো দ্বি-রাষ্ট্র সমাধান—এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন—দুটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র শান্তিপূর্ণভাবে পাশাপাশি অবস্থান করবে—এটাই হওয়া উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর চূড়ান্ত লক্ষ্য।
তিনি বলেন, দীর্ঘদিনের এই সংঘাতের স্থায়ী সমাধানের জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার বিকল্প নেই।
জাতিসংঘের মহাসচিব আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই সমাধান বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।