
সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরান ও ইরাকের মধ্যকার শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধের নির্দেশ দিয়েছে বাগদাদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের উদ্ধৃত দুটি নিরাপত্তা সূত্র জানায়, ইরাক থেকে উৎক্ষেপিত একটি ড্রোন সৌদি আরবের তেল পাইপলাইনে হামলা চালানোর পর নিরাপত্তা সতর্কতা জোরদার করে শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নেয় ইরাকি কর্তৃপক্ষ।
শালামচেহ ইরান ও ইরাকের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলপথ। সীমান্তটি দুই দেশের যাত্রী ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর আগে গত বছরের জুলাইয়ে শালামচেহ সীমান্ত এলাকায় একটি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত এবং ১১ জন আহত হয়েছিলেন।