
ইসরায়েলকে নিয়ে একদিকে কঠোর বাস্তবতা স্বীকার, অন্যদিকে জোরালো সমর্থন—এমন দ্বৈত বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, শনিবার (স্থানীয় সময়) রাতে ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্বীকার করেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে ঘৃণার মুখে রয়েছে। তবে একই সঙ্গে তিনি দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি “মহান মিত্র” হিসেবে উল্লেখ করেন।
ইসরায়েলকে ঘিরে বৈশ্বিক মনোভাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিশ্বের মানুষ দেশটিকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের স্বার্থে নিজেদের “মহান মিত্র” হিসেবে প্রমাণ করেছে।
ইসরায়েলের প্রশংসার পাশাপাশি ওয়াশিংটনের অন্যান্য মিত্রদের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৪০ দিনব্যাপী সামরিক অভিযানে ন্যাটোসহ বেশ কয়েকটি মিত্র দেশের অংশগ্রহণ না করার বিষয়টি নিয়ে ক্ষোভ জানান ট্রাম্প।
এ প্রসঙ্গে ব্রিটেন ও স্পেনসহ ন্যাটো সদস্য দেশগুলোর সমালোচনা করে তিনি তাদের “কাপুরুষ ও ভীরু” বলে মন্তব্য করেন।
সূত্র: পার্সটুডে