
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার কারণে শেষ পর্যন্ত লেবাননে যুদ্ধবিরতির পথে যেতে বাধ্য হয়েছে ইসরায়েল। শুক্রবার (১৭ এপ্রিল) এক আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনে তাঁর এই মন্তব্য প্রকাশিত হয়।
তিনি এ প্রক্রিয়ায় ভূমিকা রাখার জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পেজেশকিয়ানের ভাষায়, ‘কূটনৈতিক তৎপরতার জেরে লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে ইসরায়েল।’
একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের পথে যেতে চায় না। তাঁর দাবি, দেশটি শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে আগ্রহী হলেও নিজেদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় আপস করবে না।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে তিনি বলেন, ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের পাশাপাশি বিজ্ঞানী ও শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যার উদ্দেশ্য অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা তৈরি করা।
তাঁর বক্তব্যে উঠে আসে, ‘তারা ইরানের রাজনৈতিক ও সামরিক নেতা, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের হত্যা করে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে।’