
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানী হামলার কারণে ইসরায়েলে অন্তত ১৩ জন নিহত এবং ১ হাজার ৯২৯ জন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে আরও ১৫৭ জন আহত হয়েছেন। বর্তমানে প্রায় ১১২ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।
স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বোম্ব শেল্টারগুলোতে যাওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, তাড়াহুড়ো বা দৌড়াদৌড়ির সময় অনেকেই আহত হচ্ছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে এবং হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদলু