
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হবে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আরও বলেন, ইরানে এমন নতুন নেতৃত্ব প্রয়োজন, যাকে তিনি ‘গ্রহণযোগ্য’ মনে করেন। এরপর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পুনর্গঠনে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।