
ইরানের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তাঁর জন্মশহরেই দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনিকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সমাহিত করা হবে। সংস্থাটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সম্পৃক্ত।
তবে এখনো জানাজার স্থান, তারিখ ও সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এর আগে রাজধানী তেহরানে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বড় পরিসরে জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
শিয়া সম্প্রদায়ের কাছে মাশহাদ বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। শহরটিতে অবস্থিত ইমাম রেজা শ্রাইনে খামেনির বাবাকেও দাফন করা হয়েছিল, যা এই সিদ্ধান্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
এর আগে শনিবার, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মেয়ে, নাতি ও জামাতাসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় গুরুতর আহত তাঁর স্ত্রী দু’দিন পর মারা যান।