
যুক্তরাষ্ট্র ও ইসরাইল আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালিয়েছে। ইসরাইলি হামলায় ইরানের একটি স্কুলে ৩৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন আহত আরও অন্তত ৬০। খবর আল জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরাইল হামলা চালায়।
এতে আরও বলা হয়েছে সে হামলায় ৩৬ জন শিক্ষার্থী নিহত হয়েছে আহত আরও অন্তত ৬০।
শনিবার সকালে ইরানজুড়ে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পরে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।