
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিবাদে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। হামলার পর ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেওয়া হবে।
গত কয়েক দিনের টানটান উত্তেজনার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
শেকারচি বলেন, “আমরা আগেই সতর্ক করেছি—এই অঞ্চলের কোনো ঘাঁটি বা কোনো সংগঠন যদি ইসরায়েলকে সহায়তা করে, তবে তারা পবিত্র ইসলামী প্রজাতন্ত্র ও ইরান সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কোনো দ্বিধা করব না।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। কূটনৈতিক মহল পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।