
দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭০৮ জন রোগী।
রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, আক্রান্তদের বেশিরভাগই শিশু। হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়া জরুরি। একই সঙ্গে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।