
একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা চিত্রনায়িকা পূর্ণিমা জানিয়েছেন, তিনি একসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছ থেকে একটি শুভেচ্ছা চিঠি পেয়েছিলেন।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে এই স্মৃতিচারণা করেন তিনি।
পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমা দেখার পর তারেক রহমান সিনেমাটি দেখে সন্তোষ প্রকাশ করে পুরো টিমকে একটি শুভেচ্ছা চিঠি পাঠিয়েছিলেন।
তিনি বলেন, চিঠিতে সিনেমাটির সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে তাদের কাজের প্রশংসা করা হয় এবং নিয়মিত ভালো চলচ্চিত্র নির্মাণের প্রত্যাশার কথাও লেখা ছিল।
পূর্ণিমার ভাষায়, তখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ না থাকায় চিঠিটি অনেকের কাছে আগ্রহের বিষয় হয়ে ওঠে, এবং তার মা সেটি সাংবাদিকদেরও দেখিয়েছিলেন।
পডকাস্টটি আজ শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হওয়ার কথা রয়েছে।