
দেশের বাজারে নতুন করে স্বর্ণের দাম পরিবর্তন না হওয়ায় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) আগের নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে প্রতিভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়। নতুন দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১১ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইভাবে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।