
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কর প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা আহসান হাবিব। এর আগে তিনি এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের এই কর্মকর্তা শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে বিসিএস পরীক্ষাতেও নিজ ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
দীর্ঘ কর্মজীবনে আহসান হাবিব কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন তিনি।
এ ছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’-এর কাছ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আহসান হাবিব।