.jpeg)
খাগড়াছড়ির দীঘিনালায় ৮ ফুট লম্বা বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পূর্ব হাচিনসনপুর এলাকা হতে সাপটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার পূর্ব হাচিনসনপুর এলাকার জমির পানি নামার একটি নালায় স্থানীয় এক বাসিন্দার মাছ ধরার জালে আটকা পড়ে অজগর সাপটি। বিষয়টি মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে সাটিকে দেখার জন্য আশপাশের মানুষের ভীড় জমে। সাপটিকে না মেরে স্থানীয় বন বিভাগকে খবর দিলে বনবিভাগ সাপটি উদ্ধার করে।
মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ অজগর সাপ উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, 'উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ৮ ফুট লম্বা এবং ৭ কেজি ৮০০ গ্রাম ওজন। বর্তমানে মেরু বনবিভাগের হেফাজতে সুস্থ ও নিরাপদ রয়েছে। দ্রুত অজগরটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
এসময় ৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বন্যপ্রাণী ও পরিবেশ বিষয়ক সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়াসহ স্থানীয় সচেতন নাগরিক ও বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।