
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা স্বর্ণ)-এর দাম কমে যাওয়ায় গহনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত ২৭ জুন ভালো মানের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। তবে সেই দাম বৃদ্ধির মাত্র দুই দিনের মাথায় আবারও দাম কমানো হলো।
নতুন দাম
২২ ক্যারেট: ভরিতে ৩,২৬৬ টাকা কমে ২,২৫,২৯০ টাকা
২১ ক্যারেট: ভরিতে ৩,১৫০ টাকা কমে ২,১৫,১৪২ টাকা
১৮ ক্যারেট: ভরিতে ২,৬৮২ টাকা কমে ১,৮৪,৭৫৮ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ভরিতে ২,২১৬ টাকা কমে ১,৫০,৯৩২ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে তেজাবী সোনার দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত সোনার দাম সমন্বয় করা হয়।