
বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করেছে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্র্যান্ড ওয়ালটন। ফ্রিজের নএকসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করল ওয়ালটন
দেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে ওয়ালটন। রাজধানীতে আয়োজিত “ওয়ালটন মেগা লঞ্চ” অনুষ্ঠানে এসব নতুন রেফ্রিজারেটর ও ফ্রিজার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নতুন লাইনআপে রয়েছে সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, নন-ফ্রস্ট ও টপ মাউন্ট রেফ্রিজারেটর, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার ও আইসক্রিম ফ্রিজারসহ বিভিন্ন ধরনের মডেল।
অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তি, স্মার্ট ফিচার, বিদ্যুৎ সাশ্রয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যেই নতুন এই সিরিজ বাজারে আনা হয়েছে। কিছু মডেলে যুক্ত করা হয়েছে স্মার্ট ডিসপ্লে, ইন্টারনেট ব্যবহারের সুবিধা, এআই ফিচার এবং উন্নত কুলিং সিস্টেম।
ওয়ালটনের কর্মকর্তারা জানান, নতুন সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজে মাল্টিমিডিয়া ডিসপ্লে, টার্বো কুলিং ও ইনভার্টার প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা আধুনিক স্মার্ট হোম ব্যবহারের জন্য উপযোগী।
এছাড়া সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজারসহ অন্যান্য মডেলকে এনার্জি সাশ্রয়ী ও টেকসই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে জানানো হয়।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এই নতুন লাইনআপ আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হবে এবং ৫৫টির বেশি দেশে বর্তমানে ওয়ালটনের পণ্য যাচ্ছে।
নতুন ফ্রিজের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৪৯০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।