
মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় অবশেষে স্বস্তি মিলেছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার। উচ্চ আদালত থেকে তিনি আগাম জামিন পেয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার পক্ষে এই জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে এক আলোচনায় তিনি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল।
এই ঘটনার জেরে ২ এপ্রিল সিরাজগঞ্জে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির।
আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় বিচারক তাকে ৮ সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন। এর আগে জামিন চেয়ে আবেদন করতে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন মুফতি আমির হামজা।