
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেন খালেদা ইয়াসমিন।
তিনি জানান, বিকেল সোয়া ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে জানা গেছে, বেবিচক কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।