
জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও খরার ঝুঁকি বাংলাদেশের কৃষি উৎপাদনের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল চায়ের ওপরও। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে চা গাছের নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হচ্ছে।
এমন পরিস্থিতিতে খরাপ্রবণ পরিবেশে টিকে থাকতে সক্ষম চায়ের জিনোটাইপ শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) একদল গবেষক। গবেষণায় বি/৮/৯৩ নামের একটি জিনোটাইপকে সবচেয়ে বেশি খরাসহিষ্ণু হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি এমজেড/৩৯ জিনোটাইপটি মাঠপর্যায়ে ভালো অভিযোজনক্ষমতার পরিচয় দিয়েছে।
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান ও বিটিআরআইয়ের পরিচালক ড. ইসমাইল হোসেন। এতে বিটিআরআইয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষকদের পাশাপাশি বাকৃবির একাধিক গবেষক অংশ নেন।
‘স্ক্রিনিং অফ বাংলাদেশ টি (ক্যামেলিয়া সিনেনসিস (এল.) কুন্টজে) জিনোটাইপস ফর ড্রাউট টলারেন্স’ শীর্ষক গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা আটলান্টিস প্রেস থেকে প্রকাশিত ‘প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম’ গ্রন্থে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের চা উৎপাদন অঞ্চলে খরার প্রভাব মোকাবিলায় সম্ভাবনাময় জিনোটাইপ শনাক্ত করা এবং ভবিষ্যৎ জাত উন্নয়নের বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করাই ছিল গবেষণার মূল লক্ষ্য।
গবেষণায় পাঁচটি চায়ের জিনোটাইপ—এ/১৭/৭, এমজেড/৩৯, এসএইচ/৯/৬৫, বি/৮/৯৩ ও এ/৮/৮-এর পাশাপাশি তুলনার জন্য প্রচলিত বিটি-২ জাত অন্তর্ভুক্ত করা হয়। নার্সারি ও মাঠপর্যায়ে মাটির আর্দ্রতা ৩৬, ৩০, ২৪ ও ১৮ শতাংশে রেখে বিভিন্ন মাত্রার খরার প্রভাব পরীক্ষা করা হয়।
গবেষণায় গাছের উচ্চতা, শিকড়ের দৈর্ঘ্য, আয়তন ও বিস্তার, শুষ্ক পদার্থের পরিমাণ, পাতার আপেক্ষিক পানির পরিমাণ, প্রোলিন, মোট পলিফেনল ও রিডিউসিং সুগারের পরিবর্তন বিশ্লেষণ করা হয়। এসব বৈশিষ্ট্য মূল্যায়নের মাধ্যমে জিনোটাইপগুলোর খরাসহিষ্ণুতা ও অভিযোজনক্ষমতার পার্থক্য নির্ণয় করেন গবেষকেরা।
অধ্যাপক ড. আশরাফুজ্জামান বলেন, গবেষণায় বি/৮/৯৩ জিনোটাইপটি সবচেয়ে বেশি খরাসহিষ্ণু এবং এ/৮/৮ সবচেয়ে সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে এমজেড/৩৯ মাঠপর্যায়ে বিস্তৃত অভিযোজনক্ষমতা দেখিয়েছে। বিটি-২, এসএইচ/৯/৬৫ ও এ/১৭/৭ মধ্যম মাত্রার খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত হয়েছে।
তিনি জানান, মাঠপর্যায়ের পরীক্ষায় বি/৮/৯৩ জিনোটাইপের গড় উচ্চতা ছিল ৬৭ দশমিক ৫ সেন্টিমিটার, প্রতি গাছে গড়ে ৭