
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা পালন করছেন খাগড়াছড়ির বৌদ্ধ নর-নারীরা।
এ উপলক্ষে শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে থেকে পুজার ও দানীয় বিভিন্ন সামগ্রী নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধমন্দিরে জমায়েত হন বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারী ও শিশু কিশোররা।
এরপর পঞ্চশীল গ্রহণ ও সমবেত প্রার্থনার পর দেশ জাতি তথা সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, হাজার প্রদীপ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানাবিধ দান করেন তারা। মূলত ভগবান গেীতম বুদ্ধ পারল্য বনে অবস্থানের সময়, বনের এক বানর বুদ্ধকে মৌচাক থেকে মধু এনে দান করেছিলো, তখন থেকে বৌদ্ধ ধর্মালম্বীরা এ মধু পূর্ণিমা পালন করে আসছেন। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুব গুরুত্ব পূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন।