
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদানকারী ৫৫ জন নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নবাগত নেতাকর্মীদের নিজ হাতে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এবং নেতাকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানানো হলো। আশা করি দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সততা ও নীতির সঙ্গে শ্রমিক দলের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। আমি যতটুকু জানি আপনারা সকলে ইজিবাইক চালান এবং দিনরাত অত্যন্ত পরিশ্রম করেন। আমি এই পরিশ্রমী মানুষের পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলন এবং জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সক্রিয় সদস্যদের মধ্যে হাবিবুর রহমান, হারুনুর রশিদ, আবু তাহের ও আশরাফ হোসেন আশাসহ প্রায় ৫৫ জন কর্মী-সমর্থক।
জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে বিএনপি সমর্থিত শ্রমিক দলে যোগদানকারী ৫৫ জন নেতাকর্মী হলেন মো. আব্দুল মালেক, মো. কাসেম, মো. রফিকুল, মো. লতিফ, মো. জহুরুল, মো. আশরাফুল, মো. তরিকুল, মো. সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, মো. ছমেদ, মো. কালাম, মো. আজহার, মো. মানিক, মো. লিটন, মো. শফিকুল, মো. জাহাঙ্গীর, মো. মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, মো. সহিদুল, শেখ লিটন, মো. আকিজ, আসাদুল ইসলাম, মো. ইসমাইল, মো. রবিউল, মো. মহসিন, মো. মহিদুল, মো. অজিয়ার, মো. তারিক, মো. সিরাজ, মো. বজলু, মো. আব্দুল, মো. ফারুক, মো. আলী, মো. রাজ্জাক, মো. জামাল, মো. শেখ পল্টু, মো. আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন, শেখ রিয়াজ, আতিয়ার, মো. লিটন, শেখ জাবিয়ার, মো. শফিকুল, মো. মহসিন, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজ।