
বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল মো. ফরিদ উদ্দিন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রেজাউর রহমান শাহিন। বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত একটি আদর্শের দল। সংগঠনের নেতাকর্মীরা সমাজের অন্যায়, অপরাধ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কাজ করবেন। এ সময় তারা সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে হাসপাতালের ভেতর ও বাইরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াছ ফরাজি, মো. ফয়সাল মিজি, এনায়েত কবির মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহমান নোমান, মো. জসিম ও মো. রহিম হাওলাদার।
এ ছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাসসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস আবু মো. তালহাও অংশগ্রহণ করেন।