
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে একই সাথে অনেক দিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি।’
তিনি আরও বলেন, ‘আমাকে যারা সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’