
'মাদক কে না বলুন,মাদক মুক্ত সমাজ গড়ুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ করা হয়েছে।
সোমবার (১৭ই আগষ্ট) বেলা ১১টায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহনে মাটিরাঙ্গা পুলিশ বক্সের সামনে থেকে মাদক বিরোধী র্যালী শুরু হয়। র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুন:রায় পুলিশ বক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো: সাহেদ উদ্দিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, মাদক আমাদের সমাজে বড় একটি সমস্যা। এটি পারিবারিক সমস্যা নয়,একটি সামাজিক ব্যাধি। যার কারণে ব্যাক্তি থেকে পরিবার ধ্বংশ হচ্ছে। মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে সকল শ্রেণী পেশার মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল,সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান,যুবদল আহ্বায়ক জয়নাল আবদিন সরকার, জামায়াত আমির আব্দুল জলিল সহ বিভিন্ন সরকারী দপ্তর,রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন।