
দুর্গম পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অনুষ্ঠিত দুই সপ্তাহব্যাপী গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনি, সাটিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ আগষ্ট বিকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্নেল মাসুদ খাঁন।
এতে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরুষ্কার প্রদান করা হয়।
জোন উপ অধিনায়ক আলতাফ মাহমুদ রুবেল'র সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড:শোভন দত্ত, প্রশিক্ষনার্থী নিলা ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন,পাহাড়ে পিছিয়েপড়া, সুবিধা বঞ্চিতরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রম কর্মসূচি পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারা বাহিকতায় দুর্গম এলাকায় দুর্গম স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষে উপজেলায় ১৭ জন স্বাস্থ্য কর্মীকে ২ সপ্তাহ ব্যাপী গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। যাতে দুর্গম এলাকার সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহন করতে পারে। সুবিধা বঞ্চিতদের সময়মত প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দিতে প্রশিক্ষন প্রাপ্তদের প্রতি আহ্বান জানিয়ে আগামীতেও এধরনের জনকল্যান মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় পদস্ত সামরিক কর্মকর্তা,থানা অফিসার ইনচার্জ শাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা মেডিকেলের চিকিৎসক ডা: ফারিয়া,জেলা পরিষদ সদস্য শদীদুল ইসলাম সুমন,প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, উপজেলা ও পৌর বিএনপি,জামাতে ইসলাম ও এনসিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশিক্ষন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২ আগস্ট দুপুরের দিকে মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্নেল মাসুদ খাঁন ।