
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন বিভিন্ন দেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনতে কুটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে। তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সামনে বিচারকার্য সম্পন্ন করা হবে।
তিনি বলেন,শেখ হাসিনার বিচারকার্য শেষ হয়েছে, তার সাজা হয়েছে। এছাড়া আরও অনেক স্বেরাচারীদের সাজা হয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই যারা পালিয়ে আছে তাদেরকে ফেরত এনে বাংলাদেশের মাটিতে তাদের বিচার সম্পন্ন করা এবং তাদের সাজা সম্পন্ন করার পক্রিয়া ইন্টেরিম সরকারের সময় থেকেই শুরু হয়েছে। সেই কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সেই কার্যক্রম চলমান রেখেছে।
তিনি শনিবার বিকালে মুন্সিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে নারী অগ্রযাত্রা,শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। স্বাধীন হবার পর থেকে বর্তমান যে বাজেটে হয়েছে সে বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ সবচেয়ে বেশি। নারী শিক্ষাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের বাজেট নারী বান্ধব বাজেট হয়েছে। নারী শিক্ষাকে স্নাতক পর্যন্ত বিনামূল্যে করে দেওয়া হয়েছে। সে জন্যেও বাটেজ রাখা হয়েছে।
এতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃকামরুজ্জামান রতন,পুলিশ সুপার মো: মেনহাজুল আলম ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত হোসেন।