
কক্সবাজার সদর হাসপাতাল এলাকার সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২১ জুন) রাত ৮টার দিকে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন (৩০) এবং তার স্ত্রী আয়েশা (২৭)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ওই দম্পতি কক্সবাজার সদর হাসপাতাল এলাকায় নামেন। পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই পুলিশ তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে আটক করে।
ওসি আরও জানান, পরে তাদের সঙ্গে থাকা একটি থলে তল্লাশি করে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।