
মুন্সীগঞ্জে বিদেশী বিয়ারসহ যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ও মুন্সীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টা ৩০ মিনিটের দিকে সদর থানার টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন ব্রীজের উপর উপর থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, সুমন মিঝি (২৮), খান জাহান আলী (২৪), মো: লিংক মিঝি। আটক তিনজনই সদর উপজেলার টরকী এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গোপন সংবাদের ভিওিতে সদর উপজেলার টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন ব্রীজের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুমন মিঝি, খান জাহান আলী ও মোঃ লিংক মিঝি কে ২৪ ক্যান করে মোট ৭২ ক্যান বিয়ারসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উক্ত তিনজনকে জিজ্ঞেসাবাদে সুমন মিঝি ও খান জাহান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক দশটার দিকে টরকী টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) পাকা রাস্তা সংলগ্ন জাহেদ মিঝি গংদের পুকুর পাড়ের ঝোপের মধ্যে থেকে ১৬৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।