
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারও গুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/২-এস সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল গফুরের ছেলে।
এর আগে, সোমবার (৬ এপ্রিল) একই সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবক আহত হন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই কয়েক দিনের ব্যবধানে আবারও গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।