
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি বাস এবং বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু এবং কমপক্ষে ১৫ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালবেলা বালিয়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কাকলি রাইস মিল সংলগ্ন মহাসড়কে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই সেনাবাহিনীর গাড়ির চালক ও বাসচালক নিহত হন।