
খুলনা-৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অল্প ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)।
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) অর্জন করেছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৭০২।
খুলনা-৫ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫০টি। এ আসনে নিবন্ধিত ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসন।