
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একযোগে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতের অভিযানে গুলশান-২ নম্বরের কিংফিশার ও মিডিয়া ক্লাব সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েত, সাইফুর রহমান, মো. মোরসালিন সরদার, মো. সিফাত, কাজী আরিফুর রহমান, জামাল উদ্দিন, সিজান, নূরে সোহেল তুরাগ, জাসেদুল হোসাইন সোহেল, আল আমিন শেখ, তানভীন আহমেদ, আজীম শেখ, শাকিল হোসেন, রনি মিয়া, রাকিবুল ইসলাম রুবেল ও মিনহাজ উদ্দিন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, “মদ্যপ অবস্থায় গণ উপদ্রপ সৃষ্টির কারণে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কারও মদ্যপান করার লাইসেন্সও নেই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”