
রাজধানীর পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার এন এম নাসিরুদ্দিনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার স্বাক্ষরিত এক আদেশে এই পরিবর্তনের কথা জানানো হয়।
একই আদেশে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে পরিবহন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পি অ্যান্ড আর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়াহিউল ইসলামকে মহানগর গোয়েন্দা শাখার সাইবার ও বিশেষ অপরাধ উত্তর বিভাগে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।