
সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ীকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের মজলুম জনগণকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর এ কারণে দেশটি সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্রের শিকার হচ্ছে।”
বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র প্রতিহত করা যায়। মানববন্ধন শেষে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের অংশগ্রহণকারীরা “মুসলিম বিশ্ব ঐক্য গড়ো” এবং “ইহুদীবাদীদের ষড়যন্ত্র প্রতিহত কর” শীর্ষক স্লোগান দেন। মিছিল শেষে তারা প্রেসক্লাবের সামনে একটি সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে। সমাবেশে বক্তারা পুনরায় ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।