
রাজধানীর শাহবাগ এলাকায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। এই অবস্থানকে কেন্দ্র করে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় নিরাপত্তার কারণে মেট্রোরেল আপাতত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৯টায় বিষয়টি এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানায়, “নিরাপত্তার স্বার্থে আমাদের স্টিক নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট থেকে শাহবাগ এবং রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ট্রেন থামানো বন্ধ করতে।” তারা আরও জানান, “আজ ট্রেন চলাকালীন সময় যদি আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে এই দুই স্টেশনে ট্রেন আর থামবে না।”
এদিন শুক্রবার উত্তরা থেকে শেষ ট্রিপ রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।