
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মো. সাখাওয়াত হোসেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সহকারী প্রক্টর হিসেবে এ দায়িত্ব পালন করবেন।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তবে তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকলে বিধি অনুযায়ী যেকোনো একটি দায়িত্বের ভাতা ও সুবিধা গ্রহণ করতে পারবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।