
গত ছয় মাসে দেশে সংঘটিত প্রতিটি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
একই সঙ্গে কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি—এমন নির্দিষ্ট উদাহরণ দেওয়ার জন্য বিরোধী সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ- এটা শাহবাগ ও পল্টনে বলা যায়। সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।’
তিনি আরও বলেন, ‘স্পেসিফিক করে বলতে হবে, কোন অপরাধে শাস্তি হয়নি।’