
প্রশাসনে রদবদলের অংশ হিসেবে তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে উন্নীত করেছে সরকার। পদোন্নতির পর তাদের মধ্যে দুজনকে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ে নতুন দায়িত্বও দেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান খানকে সচিব পদে উন্নীত করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।