
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব কে. এম. আলী নেওয়াজ স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।
গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী রাজনৈতিক দল ও জোটের আসন বণ্টনের ভিত্তিতে প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, নির্বাচিতদের মধ্যে বিএনপি ও তার জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন রয়েছেন।
তবে এনসিপি ও জামায়াত জোট থেকে মনোনয়ন জমা দেওয়া নুসরাত তাবাসসুমের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পর মনোনয়ন জমা দেওয়ায় তার আবেদন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকাল ৪টা ১৯ মিনিট।