
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের হাজীর হাট, নাজিরপুর বাজার ও নবীনগর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় কর্মসূচির উদ্বোধন করেন, বদরপুর ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি মো. মাহাবুবুর রহমান মারুফ।
এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপরও তারা গুরুত্বারোপ করেন।
এ সময় বদরপুর ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বশার হাওলাদার, দক্ষিণ যুবদলের সভাপতি মো. আনোয়ার জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির,সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস উদ্দিন মোল্লা, দক্ষিণ কৃষক দলের সভাপতি মো. কামরুল ইসলাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন নজু, ওলামা দলের সভাপতি, মাও. মো. জুয়েল, মৎস্যজীবী দলের সভাপতি মো. কবির, ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি, মো. শরীফ চৌধুরীসহ বদরপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গণ অংশ গ্রহণ করেন।