.jpg)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়েছে, আর জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট অর্জন করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা এই তথ্য নিশ্চিত করেছে। নির্বাচনের ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে, আর ১১ দলীয় জোটের আসনসংখ্যা ৭৭।
আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন। একই দিন বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী এবং অন্যান্য সদস্যদের শপথ করাবেন, যা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। পরদিন শুক্রবার রাতেই নির্বাচনে বিজয়ী সদস্যদের গেজেট প্রকাশ করা হয়।