.jpg)
ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্বে থাকা প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে নিয়োগ থেকে সরিয়ে দিয়েছে সরকার। মেয়াদ শেষ হওয়ার নয় মাস আগে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে।
জানা গেছে, চব্বিশের আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর, বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদকে দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
সেসময় অন্তর্বর্তী সরকার দিল্লিসহ অন্যান্য দূতাবাসের বিভিন্ন পদেও রদবদল আনে।
এবার ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে, অন্তর্বর্তী সরকার ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।