
রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে ফুল দিতে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ মোট পাঁচজনকে পুলিশ থানায় নিয়ে গেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বাকি চারজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, “সেখানে কিছু ব্যক্তি তাদের ঘিরে ধরেছিল। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি। কিছুক্ষণ পর তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।”