
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে চলমান সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এবং ইসরায়েল যখন লেবাননে বিমান হামলা জোরদার করেছে, তখন এই প্রথম তাদের সেনাদের প্রাণহানির খবর পাওয়া গেল।
তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। সেই প্রেক্ষাপটে ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।