
পারিবারিক শোকের ছায়া নেমে এসেছে আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের জীবনে। তার বাবা আব্দুল লতিফ আর নেই।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাবার মৃত্যুর খবর জানান।
পোস্টে তিনি লিখেন, “আমার বাবা আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিকেল কলেজ বগুড়ায় চিকিৎসা চলাকালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক ও সমবেদনা জানাচ্ছেন।