
সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা শরবত শরীরকে যেমন চাঙা করে, তেমনি ইফতারের টেবিলেও আনে বাড়তি সতেজতা। গরমের ফল তরমুজ এখন প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায়। খুব সহজ উপকরণে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু তরমুজের শরবত।
উপকরণ
তরমুজ (বীজসহ) – ২ কাপ
বিট লবণ – এক চিমটি
গোল মরিচ গুঁড়া – ১ চিমটি
লেবুর রস – ২ চা চামচ
চিনি – ২ টেবিল চামচ (স্বাদমতো কম–বেশি)
পুদিনা পাতা – ৫/৬টি
আইস কিউব – প্রয়োজনমতো
প্রণালি
প্রথমে তরমুজের খোসা ফেলে টুকরো করে গ্রেট করে বা ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে ছেঁকে নিন। এরপর তাতে বিট লবণ, গোল মরিচ গুঁড়া, লেবুর রস, চিনি ও পুদিনা পাতা যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে আবার একবার ব্লেন্ড করতে পারেন।
গ্লাসে ঢেলে উপরে আইস কিউব ও কয়েকটি পুদিনা পাতা ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
ইফতারের ক্লান্তি দূর করতে এই শরবত হতে পারে সহজ ও স্বাস্থ্যকর একটি পানীয়।