
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) শাখা সভাপতি মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান সভাপতি নির্বাচিত হন। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হন সাবেক প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।
নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন তারা হলেন—অফিস সম্পাদক আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ, বায়তুল মাল সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুসলিমুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, ছাত্র অধিকার সম্পাদক আহসান হাবিব ইমরোজ, আইটি সম্পাদক হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাকিব, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাওকির হাসান, গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক মো. মাহবুব আলম (মিরাজ)।