
রাজধানীর ডেমরায় মেরামতের জন্য গ্যারেজে রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনকারী ‘নোঙর’ বাসে আগুন লেগেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির পাশে থাকা একটি গাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে।
বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেরামতের জন্য বাসটি ডেমরার একটি গ্যারেজে রাখা হয়েছিল। সেখানেই বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ আহত হননি।