
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচন করার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি নির্বাচন চলাকালীন দুর্নীতিমূলক কার্যকলাপ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ফলাফল প্রকাশে অনিয়মের প্রমাণ তুলে ধরেন।
সানজিদা ইসলাম তুলি সাংবাদিকদের বলেন, “নির্বাচনে ব্যাপক দুর্নীতি হয়েছে, ভোট গণনা ও ফলাফল প্রকাশের সময় নানা অনিয়ম লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে আমি চাই ঢাকা-১৪ আসনের বর্তমান ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচন আয়োজন করা হোক।”
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন কমিশন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভোট প্রক্রিয়া নিশ্চিত করে।