-68c9f65a72f88-6ac31f0d7b731.webp)
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান।
নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মো. মোস্তফা জামান এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকেই তাকে জামুকার মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো।
এর আগে গত ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুনকে জামুকার মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি ওই পদে যোগদান করেননি।